ইউরো মুদ্রা ব্যবহারকারী ইউরোপের ১৬ দেশে রেকর্ড পরিমাণ মানুষ বেকার রয়েছে এবং এসব দেশের ১০ শতাংশ মানুষ এখনো বেকার রয়েছে। মে মাসে গৃহীত পরিসংখ্যানে দেখা গেছে, একটানা তৃতীয় মাস ধরে বেকারের এই সংখ্যা বিরাজ করছে এবং দেশগুলোতে বেকার মানুষের সংখ্যা ১ কোটি ৬০ লাখে উপনীত হয়েছে। ১৯৯৯ সালে ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশগুলোকে নিয়ে ইউরোজোন গঠন করার পর এত ব্যাপক সংখ্যক মানুষ আর বেকার হয়নি। বেকার সংখ্যার দিক থেকে স্পেন শীর্ষে রয়েছে এবং দেশটিতে বেকারের সংখ্যা ১৯ দশমিক ৯ শতাংশ বলে এ পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। এপ্রিল মাসে দেশটির বেকার সংখ্যা ১৯ দশমিক ৭ ছিলো।#
১৭ সেপ্টেম্বর ২০১০ - ১৯:৩০
News ID: 194120
রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইউরো মুদ্রা ব্যবহারকারী ইউরোপের ১৬ দেশে রেকর্ড পরিমাণ মানুষ বেকার রয়েছে এবং এসব দেশের ১০ শতাংশ মানুষ এখনো বেকার রয়েছে।